রাজু আহাম্মেদ, কার্পাসডাঙ্গা
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাড. আবদুল্লাহ আল মামুন এরশাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি করম আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন নাহার।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সাঈদ মন্ডল, বিএনপি নেতা আব্দুল মালেক, আবু তালেব, মো: শাহাজুল, রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, অ্যাড. মো: আল আমিন বিশ্বাস, বিদ্যালয় অ্যাডহক কমিটির সদস্য ও যুবদল নেতা মোঃ শামীম, আশানুর রহমান মনি, শিলন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন আলম, তরিকুলসহ শিক্ষার্থীবৃন্দের অভিভাবকগণ।
বিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও প্রার্থনা পরিচালনা করেন শিক্ষক আব্দুল কাদের।
কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত



