চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ২৯ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। গত ২৫ আগষ্ট চুয়াডাঙ্গা-৬ বিজিবি বিভিন্ন সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৯ লাখ টাকার অবৈধ মালামাল আটক করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
৬-বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ গতকাল শনিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত ২৫ আগষ্ট ৬-বিজিবির আওতায় আইসিপি, দর্শনা, বারাদী, বড়বলদিয়া, বুড়িপোতা এবং সুলতানপুর বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান বিভিন্ন মালামাল আটক করে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৮৩ বোতল ভারতীয় মদ, ২৫২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৩ হাজার ৬০ পিস ভারতীয় ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, ৫ হাজার পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৬৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, ১টি শাড়ী ও ১টি কম্বল। জব্দকৃত মালামালের সিজার মূল্য ২৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।