আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার আসহায় পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। অসহায় পরিবারটির ঘরের চাল নষ্ট হয়ে যাওয়ার কারণে দীর্ঘ দিন যাবত বৃষ্টি হলেই পানি পড়ে তার ঘরে আসবাবপত্র ভিজে যায়, বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়ে। বিষয়টি স্থানীয় আলমডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপুর দৃষ্টিতে আসে, তিনি বৃহস্পতিবার ২৭ আগস্ট সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খোকন আলীর বাড়িতে যান এবং উপস্থিত থেকে নিজের অর্থায়নে আনুষ্ঠানিকভাবে খোকন আলীর পরিবারের জন্য ঢেউটিন বিতরণ করেন।
ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর সভার মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, আলমডাঙ্গা পৌর শাখার কর্মপরিষদ সদস্য গোলাম রহমান বাবলু ৬ নং ওয়ার্ড আমীর হাফেজ হযরত আলী, ওয়ার্ড সেক্রেটারি ও কাউন্সিলর প্রার্থী আক্তারুজ্জামান দুলু।
আলমডাঙ্গায় অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ



