সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হুমায়ূন কবির সিজার

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হুমায়ূন কবির সিজার। একই সঙ্গে কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে  আজাদুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রবিউল রহমান দায়িত্ব পেয়েছেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় থেকে জারি করা অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্র অনুযায়ী, সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে মোট চারজন সদস্য রয়েছেন।
কমিটির সদস্যদের মধ্যে হুমায়ূন কবির সিজার সভাপতি (বোর্ড কর্তৃক মনোনীত), রবিউল রহমান সাধারণ শিক্ষক সদস্য ও শিক্ষক প্রতিনিধি, আজাদুর রহমান অভিভাবক সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি হুমায়ূন কবির সিজার বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক পরিবেশ উন্নত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি কমিটির সদস্যরা বিদ্যালয়ের শৃঙ্খলা, শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে নতুন কমিটি অনুমোদনের পর বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা নবনির্বাচিত সভাপতি ও কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।