আলমডাঙ্গায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। গত রবিবার  রাত দশটা দশমিনিটের দিকে  পারকুলা আবাসন বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নতুন সুতাইল (মাঝেরপাড়া) গ্রামের রফিকুল ইসলামের ছেলে  রনক ইসলাম (৩৫)-কে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
অপরদিকে, গতকাল সোমবার  রাত বারোটা পনের মিনিটের দিকে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর (মসজিদপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মৃত খলিলুর রহমানের ছেলে  খাইরুল ইসলাম (৪৭)-কে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
পুলিশ উভয় অভিযানে উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে এবং আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছে। পরে তাদের তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে প্রেরণ করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।