স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ১ নারীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিজিবি অভিযান চালিয়ে তাকে আটক করে। এছাড়া পৃথক আরো একটি অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবি জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/১-এস এর নিকট হরিহরনগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
অপরদিকে গতকাল সোমবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৯-আর এর নিকট হুদাপাড়া গ্রামে সুবেদার মোঃ আলী হোসেন এর টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃত নারীকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ১ নারী আটক, মদ উদ্ধার



