জীবননগরে দায়িত্বশীল সমাবেশে এমপি রুহুল আমিন আল্লাহ ও রাসূলের ভালোবাসা দ্বীন কায়েমের মূল প্রেরণা

স্টাফ রিপোর্টার
জীবননগর  বাঁকা ইউনিয়ন জামায়াতের  দায়িত্বশীল সমাবেশে  মো: রুহুল আমিন এমপি বলেছেন আল্লাহ ও রাসূলের ভালোবাসাই দ্বীন কায়েমের মূল প্রেরণা। গতকাল সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁকা ইউনিয়নের আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি উপরোক্ত কথা বলেন।
জেলা জামায়াতের আমীর  রুহুল আমিন এমপি আরো বলেন, আল্লাহ ও তাঁর রাসূল হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অন্তরে গভীর ভালোবাসা ও আনুগত্য ধারণ করতে পারলেই একজন মুমিন দ্বীন কায়েমের পথে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। আল্লাহভীতি, তাকওয়া ও ক্ষমার প্রত্যাশাকে ধারণ করে জীবন পরিচালনা করলেই দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন সম্ভব। যাদের অন্তরে আল্লাহ ও রাসূল (সা.)-এর প্রতি যত বেশি ভালোবাসা জাগ্রত  করতে পারবো, তারা দ্বীন কায়েমের কাজে তত বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। আল্লাহর ভয় ও তাঁর ক্ষমার প্রত্যাশাকে সামনে রেখে যারা জীবন পরিচালনা করেন, তারাই সফলতার পথে এগিয়ে যেতে পারেন।
মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা ও রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করা প্রয়োজন। অন্তরে আল্লাহভীতি ও জবাবদিহিতার অনুভূতি জাগ্রত হলে মানুষ অন্যায়, অবিচার ও অসৎ কাজ থেকে বিরত থাকতে পারে এবং তাকওয়া অর্জনের পথে এগিয়ে যায়।
তিনি সবাইকে ব্যক্তিজীবনে ইসলামের শিক্ষা অনুসরণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চা এবং সমাজে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান। পরে সুটিয়া বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় আরো যারা উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জেলা ওলামা বিভাগের সভাপতি  মাওলানা ইসরাইল হোসেন, থানা নায়েবে আমির  সাখাওয়াত হোসেন, থানা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, থানা সেক্রেটারি মাহফুজুর রহমান ও ইউনিয়ন  নায়েবে আমির ওসমান গনি প্রমুখ। সভাপতিত্ব করেন বাঁকা ইউনিয়ন আমির মাওলানা আলামিন ও পরিচালনা  করেন বাঁকা ইউনিয়ন সেক্রেটারি হাফিজুর রহমান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।