দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উন্মোচন- ২৩ বস্তা চুলসহ চালক ও ম্যানেজার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
দামুড়হুদায় কাভার্ড ভ্যানের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩৩০ কেজি চুল ছিনতাইয়ের ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ| এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে| তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ২৩ বস্তা চুল উদ্ধার করা হয়েছে| গ্রেপ্তারকৃত দুজন হলেন মো. শহিদুল ইসলাম (৪৭)| তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মো. বকুল হোসেনের ছেলে| অপরজন সানোয়ার হোসেন সান্টু (৩৯)| তিনি একই উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মো. শুকুর আলীর ছেলে|

গতকাল রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য জানায়| জানা গেছে, চুয়াডাঙ্গার স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ঢাকা থেকে ২৩ বস্তায় প্রায় ৩৩০ কেজি চুল কিনে চুয়াডাঙ্গায় নিয়ে আসেন| পরে প্রক্রিয়াজাতকরণের জন্য সমিতির নিজ¯^ কাভার্ড ভ্যানে করে চুলগুলো দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার একটি প্রসেসিং কারখানায় নেওয়া হচ্ছিল| গত ২২ আগস্ট দুপুর পৌনে ২টার দিকে কাভার্ড ভ্যানটি দামুড়হুদার কোষাঘাটা এলাকায় পৌঁছালে ৭ থেকে ৮ জন ব্যক্তি ভ্যানটির গতিরোধ করেন| এ সময় তারা চালক ও সংশ্লিষ্টদের জিম্মি করে ভ্যানের ভেতরে থাকা ২৩ বস্তা চুল নিয়ে পালিয়ে যান| ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্তে নামে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও দামুড়হুদা মডেল থানা পুলিশের একাধিক দল| পুলিশ ঘটনাস্থলসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে তদন্ত শুরু করে|

তদন্তের একপর্যায়ে পুলিশ ছিনতাইয়ের ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও ম্যানেজারের সংশ্লিষ্টতার বিষয়টি জানতে পারে| পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রকিবার বেলা ৪টার দিকে চুয়াডাঙ্গা সার্কিট হাউস এলাকা থেকে ছিনতাই হওয়া ২৩ বস্তা চুল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়| এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে| ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।