আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ফাহমিদুর রহমান মুনকে সভাপতি এবং এস এম সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের সভাপতি শহিদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহাজান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে ১ নম্বর সহসভাপতি করা হয়েছে হুমায়ন কবীরকে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বুলবুল আহমেদ শিপন, আনিসুর রহমান সুমন ও ইমাদুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল ওয়াহিদ, সেলিম হোসেন, মুনতাজ আলী ও জামিল আক্তার জুল।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সুইট ইউসুফমকে। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন লিটন আহমেদ ও নাসিম পারভেজ। অর্থ সম্পাদক জাফর ইকবাল রাজা এবং সহঅর্থ সম্পাদক রাসেল আহমেদ। দপ্তর সম্পাদক ইমরুল সাহেদ রনি ও সহদপ্তর সম্পাদক শিমুল রানা।
প্রচার সম্পাদক আনিসুর রহমান এবং সহপ্রচার সম্পাদক সেলিম হোসেন। আন্তর্জাতিক সম্পাদক জিনারুল ইসলাম ও সহআন্তর্জাতিক সম্পাদক জাহাঙ্গীর আলম। যোগাযোগ সম্পাদক আলামিন ইসলাম হিমেল এবং সহযোগাযোগ সম্পাদক মাসুদ রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন রেজাউল করীম, শাহানুর, বাশার খান, মনিরুজ্জামান মনি, রাসেল, মোহাম্মদ আলী, বাচ্চু হোসেন, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম তোতা, হাসমত উল্লাহ, রুবেল খন্দকার, টিলু হোসেন, মীম, সন্টু, রাশিদুল ইসলাম, সুমন আলী, উজ্জ্বল শেখ, জাহাঙ্গীর হোসেন, আলম মেম্বার, ইদ্রিস মেম্বার, সাইফুল ইসলাম, টিটুল, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, জিয়াউর রহমান, আব্দুস সাত্তার ও মহাবুল আলম।
আলমডাঙ্গায় জিয়া মঞ্চের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা



