জীবননগর মেদিনীপুর সীমান্ত থেকে মাদকসহ এক যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
জীবননগর মেদিনীপুর সীমান্ত থেকে মাদকসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবি টিটন নামে এক যুবককে আটক করে। আটক করা হয় মদ, নেশা জাতীয় সিরাপ ও গাঁজা।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/৪-এস এর নিকট মেদিনীপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ লুৎফর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গ্রামের আলিহীম মন্ডলের ছেলে  মোঃ টিটন রাসেলকে (২৪) আটক করে। পরে তার কাছ থেকে ভারতীয় ৩৪ বোতল মদ, ১৬৮ বোতল সিরাপ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  আটককৃত টিটনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।