আলমডাঙ্গায় এরশাদপুর একাডেমি মসজিদে মেয়র প্রার্থী লিপু’র অনুদান

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এরশাদপুর একাডেমির নির্মাণাধীন মসজিদে আর্থিক অনুদান প্রদান করেছেন মেয়র প্রার্থী হাসিবুল হক (লিপু)। গতকাল বৃহস্পতিবার বেলা  ১১টায় এরশাদপুর একাডেমি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই অনুদান হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, সহকারী শিক্ষক সাংবাদিক রহমান মুকুল, সহকারী শিক্ষক মহাবুল হকসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এছাড়াও লিপুর অনুদান প্রদানকালে যুবদল নেতা খন্দ, আব্দুল কাদের, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, আব্দুর রশিদ মঞ্জু, আব্দুস সামাদ, আবির আনম, আব্দুর রাজ্জাক, মুকুল রহমান, আসাদুজ্জামান বাবু, মফিজুর রহমান, মাসুম বিল্লাহ প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।