আলমডাঙ্গা অফিস
কুমারী বাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানের গেট ও দোকান ঘর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল দশটার দিকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন কুমারী ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আবুল হাসেম। সে সময় উপস্থিত ছিলেন সমাজ কর্মী মোজাম্মেল হক, সৈয়দ সাজেদুল হক মুনি, আইয়ুব হোসেন, আব্দুর রহমান, আতিকুর রহমান, মিঠুসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কুমারী বাজার সংলগ্ন কবরস্থানের গেট ও দোকান ঘর উদ্বোধন



