স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬২৮তম পর্ব গতকাল শুক্রবার বিকাল চারটায় পরিষদের নিজস্ব কার্যালয় কুঞ্জ আফিয়েতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন মিম্মা সুলতানা মিতা।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, খালেকুজ্জামান, হারুন অর রশিদ, ছালমা, আব্বাসউদ্দীন, আনছার আলী, মোহা: ওমর আলী, গোলাম কবীর মুকুল, জি এম জোয়ার্দার, সুমন মালিক, হোসেন মোশাররফ শহিদুল ইসলাম, আবু নাসিফ খলিল, পূর্ণিমা সাহা, মিম্মা সুলতানা মিতা। পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, গোলাম কবীর মুকুল, আবু নাসিফ খলিল,
অনুষ্ঠানের মাঝে শেখ পিন্টু সম্পাদিত জনপ্রিয় সাহিত্য সংকলন শব্দসারি কবি সাহিত্যিকদের মাঝে বিতরণ করা হয়। কবি এম শহিদুল ইসলামের নাতি ফারদিন রোহান কাব্য জন্মগ্রহণ করায় তিনি সকল কবি সাহিত্যিকগণকে মিষ্টিমুখ করান।
সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬২৮তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত



