দামুড়হুদার কলাবাড়িতে শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
দামুড়হুদা উপজেলার কলাবাড়ীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে  উদ্বোধন করা হয়েছে ‘শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে স্থানীয় দুবাই স্টার ফুটবল একাডেমী এই টুর্নামেন্টের আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় দামুড়হুদার কলাবাড়ীতে অবস্থিত দুবাই স্টার ফুটবল একাডেমী মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাঃ খালিদ মাহমুদ মিল্টন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ রফিকুল হাসান তনু। টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যজী।
বিশেষ অতিথি ছিলেন জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী এবং সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ খালিদ মাহবুব মাসুম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিষ্ণুপুর একাদশ ও দরবেশপুর একাদশ। খেলায় বিষ্ণুপুর একাদশ ৩-১ গোলে দরবেশপুর একাদশকে পরাজিত করে শুভ সূচনা করে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।