টিপু সুলতান, জীবননগর
কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় এসএসসির ফলাফল প্রকাশ হয়েছে। গতকাল সোমবার বেলা ১২ টার দিকে ফলাফল প্রকাশ করা হয়। আন্দুল বাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের অংশ নেওয়া জীবননগর কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এর এসএসসির ২০২৬ সালের ফলাফল লিখিতভাবে প্রকাশ করা হয়েছে। মোট পরীক্ষার্থী ৮২ জন অংশগ্রহণ করেন ৮০জন শিক্ষার্থী। পাশ করেন ৫৮ জন শিক্ষার্থী, পাশের হার ৭২.৫০% এপ্লাস ৫ জন, এ গ্রেড ১৭ জন, এ মাইনাচ ৪ জন, বি গ্রেড ১০ জন, সি গ্রেড ৭ জন, অকীর্তিকার্য ২৪ জন, অনুপস্থিত ছিল দুইজন।
কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরিফ উদ্দিন বলেন , তুলনামূলক ভাবে পাশের হার সন্তোষ মূলক নয়। এর কারণ হচ্ছে বেশিরভাগ ছাত্ররা মোবাইলে আসক্ত লেখাপড়ার মনোযোগী নয় এবং অভিভাবকরা ঠিকমতো দেখাশোনা করে না ছেলেরা সন্ধ্যার পরে কোথায় থাকে এর কোন খোঁজ রাখে না। তিনি আরো বলেন অভিভাবকদের কে আরো সচেতন হওয়া লাগবে। পড়াশোনার দিকে খেয়াল রাখতে হবে এবং সন্তানেরা সন্ধ্যার পরে যাতে বাইরে না থাকে। এই খেয়াল অভিভাবককে রাখতে হবে পরবর্তীতে আমরা অভিভাবকদের সাথে স্কুলে মিটিং এর মাধ্যমে তাদেরকে জানানো হবে। আন্দুল বাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যে কয়টি স্কুল শিক্ষার্থীরা পরীক্ষার অংশ গ্রহণ করেন। তার মধ্যে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় পাশের হার সন্তোষজনক।


