দর্শনা অফিস
দর্শনায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম ওরফে মনা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃতে থানার পিএসআই প্রণব কুমার পাল এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় কহিনুরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মনিরুল ইসলাম ওরফে মনাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার মনিরুল ইসলাম ওরফে মনা দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের শুকুর আলীর ছেলে।
পুলিশ আরো জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দর্শনায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনা গ্রেফতার



