জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামানকে ফুলের শুভেচ্ছা দিলেন খাদিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা দিলেন খাদিমপুর ইউনিয়ন বিএনপির নবনিযুক্ত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা ৪টার দিকে জেলা পরিষদের কার্যালয়ে শরীফকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবনিযুক্ত কমিটির আহবায়ক আবদুল মান্নান, সদস্য সচিব হাফিজুর রহমানসহ কমিটির অন্য সদস্যবৃন্দ।
প্রসংগত গত সোমবার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির আহবায়ক মোঃ আব্দুল মান্নান ও সদস্য সচিব মনোনীত হয়েছেন মোঃ হাফিজুর রহমান। গতকাল সোমবার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আক্তার হোসেন জোয়াদ্দার ও সাধারন সম্পাদক মো: আমিনুল হক রোকন স্বাক্ষরে কমিটির অনুমোদন দেয়া।
ফুলেল শুভেচ্ছা শেষে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এলাকায় দলের পক্ষে কাজ করার আহবান জানান। তিনি দলের স্বার্থে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের আন্তরিক হওয়ার পরামর্শ দেন। ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ শেষে নবগঠিত কমিটির সদস্যরা দলকে আরও সুসংগঠিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে নবগঠিত কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দলীয় কার্যক্রম সম্প্রসারণ এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।