জীবননগর অফিস
জীবননগর উপজেলার সংবাদপত্র পরিবেশক রমজান আলী (৪০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর মিলপাড়ার আনসার আলীর পুত্র। শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রমজান আলীর মৃত্যুতে জীবননগরের সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জীবননগরের সংবাদ পত্রের পরিবেশক রমজান আলীর ইন্তেকাল



