সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান দিলো ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি

স্টাফ রিপোর্টার
ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী রোকনুজ্জামান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় তার চিকিৎসা সহায়তায় ৫০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব গ্রহণের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির কার্যালয়ে এ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দার (শান্ত), আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এ্যাড. মারুফ সরোয়ার বাবু, সমিতির সেক্রেটারির এ্যাড. অহিদুল আলম মানি খন্দকার প্রমুখ।  এর আগে রোকনুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং প্রয়োজনে ভবিষ্যতেও তার পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সবসময়ই তার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। রোকনুজ্জামানের চিকিৎসার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।