স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাস্টাররোল ও ˆদনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরিচ্যুতি বন্ধ, আউটসোর্সিং প্রক্রিয়া স্থগিত এবং দীর্ঘদিন কর্মরতদের বয়স শিথিল করে রাজ¯^ খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ˆদনিক মজুরি কর্মচারী সমিতি| এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন গড়ে তোলা হয়|
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে ৩০ থেকে ৪০ হাজার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত ˆদনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীরা নিয়মিত দায়িত্ব পালন করলেও তারা এখনো স্থায়ী চাকরির সুযোগ থেকে বঞ্চিত| তারা বিনা কারণে চাকরিচ্যুতি এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তক্ষেপের প্রতিবাদ জানান| বক্তারা আরও দাবি করেন, ˆদনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োগ নীতিমালা-২০২৫ বাতিল করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত যোগ্য কর্মচারীদের বয়স শিথিলের মাধ্যমে স্থায়ীকরণ করতে হবে| একই সঙ্গে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা| মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর তাদের বিভিন্ন দাবিসংবলিত একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের হাতে তুলে দেন|
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ˆদনিক মজুরি কর্মচারী সমিতি জেলা কমিটির সদস্য সচিব মশিউর রহমান, আহ্বায়ক সাহাজান আলী, যুগ্ম আহবায়ক আব্দুল মমিনসহ সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| কর্মসূচি থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি ব্যক্ত করে জানান, দ্রুত তাদের ন্যায্য দাবি পূরণ না হলে ভবিষ্যতে তারা আরও কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবেন|
চুয়াডাঙ্গায় ˆদনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান



