দর্শনা অফিস
দর্শনায় ৭ দিন ব্যাপি বৃক্ষ ও পরিবেশ মেলার ৪র্থ দিন ছিলো গতকাল শুক্রবার| চিরন্তন দর্শনার আয়োজনে কেরুজ মিলগেটে এ মেলার ৪র্থ দিনের সন্ধ্যায় আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, জেলা জামায়াতের আমীর রুহুল আমীন বলেছেন, গাছ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান, অন্যতম ফলজ, বনজ ও ওষধী সম্পদ| গাছ থেকে আমরা কাঠ ছায়া অক্সিজেনই শুধু পাইনা বরং গাছ থেকে আমরা সকল রোগের প্রতিশেধকও পাই| গাছ আমাদের নিদানের কালে বিপদে আপদে অর্থ দেয়| সুতরাং আমাদের সকলকে গাছ লাগাতে হবে| আপনারা জানেন আমাদের দেশে ১৮ কোটি মানুষের বসবাস| এত মানুষের জন্য ফসলের জমিতেও বাড়ী বানাতে হচ্ছে ফলে গাছ লাগানোর জায়গা ক্রমশঃ কমে যাচ্ছে| বিধায় আমাদের ঘরের ছাদে, বারান্দায়ও আমরা গাছ লাগাতে পারি| বিশেষ করে নিম গাছ এবং তুলশি গাছ আমাদের শরীর জন্য বিশেষ উপকারী| দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন| আমিজানি আমার কাছে আপনাদের অনেক বেশী প্রত্যাশা, তবে আমি আমার সাধ্যমত সকল চেষ্টা করে যাচ্ছি| আপনাদের মতো আমিও চাই দর্শনা দর্শনীয় হোক, দর্শনা উপজেলা হোক, দর্শনার পয়নিষ্কাশন ব্যবস্থা উন্নত হোক, দর্শনা স্থল বন্দর হোক, দর্শনায় ডাম্পিং স্টেশন হোক, দর্শনায় ভালো শিক্ষা প্রতিষ্ঠান হোক, দর্শনায় সরকারী হাসপাতাল হোক এই সকল ¯^প্ন আমারও| আমি এই ¯^প্ন বাস্তবায়নের জন্য সকল মন্ত্রণালয় ও বিভাগে গেছি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়দের সাথে কথা বলেছি, আপনারা দোয়া করেন আমি যেন এগুলো বাস্তবায়ন করতে পারি|
চিরন্তনের বৃক্ষ মেলার আয়োজনের করে প্রশংসা করে তিনি বলেন- যুব সমাজ যখন মাদকের থাবায় হারিয়ে যাচ্ছে তখন তারা সুন্দর একটি আয়োজন করেছে| আমি চাইবো এ ধরণের আয়োজন অব্যাহত রাখা উচিত| সুস্থ বিনোদন ধারা যুব সমাজকে মাদক সহ অপরাধ মূলক কর্মকান্ড থেকে ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখে| আলোচনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা থানা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, সহকারি সেক্রেটারি জাহিদুল ইসলাম, দর্শনা পৌর জামায়াতের আমীর সাহিকুল আলম অপু, নায়েবে আমীর গোলজার হোসেন, সেক্রেটারি শাহরিয়ার হোসেন দবির, জামায়াত নেতা ইঞ্জিঃ হুমায়ুন কবির ফরাজি, যুব জামায়াত নেতা গোলাম সরোয়ার প্রমুখ| আলোচনা শেষে এমপি রুহুল আমীন দলীয় নেতৃবৃন্দ নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন| চিরন্তনের পক্ষ থেকে এমপি রুহুল আমীনসহ অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়| গত কাল শুক্রবার চিরন্তনের আয়োজনে বৃক্ষ ও পরিবেশ মেলা কাণায় কাণায় পূর্ণ হয়ে উঠে| ৪র্থ দিনের নানা আয়োজনের মধ্যে ছিলো শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগীতা| মেলাকে ঘিরে যেমন ফলজ, বনজ, ও ওষুধি গাছের চারা স্টল ছাড়াও হরেক রকমের খেলনা, মনোহারি, খাদ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে দোকানিরা, তেমনিভাবে বিনোদনের মাত্রা বাড়িয়ে দিতে নাগরদোলা সহ রয়েছে বিভিন্ন আয়োজন| বিকেল থেকেই মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড়|



