রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

আজকের চুয়াডাঙ্গা ডেক্স

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে এই শুভেচ্ছা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম। সঙ্গে ছিলেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া (বামে)। শেরেবাংলা নগর, ঢাকা। ২৪ জুলাই ২০২৬ছবি: জাতীয় সংসদ সচিবালয়ের সৌজন্যে

আজ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অ্যাটর্নি জেনারেল ও সংসদ সচিবালয়ের সচিব।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সচিবালয়ের কর্মকর্তারা। শেরেবাংলা নগর, ঢাকা। ২৪ জুলাই ২০২৬ছবি: জাতীয় সংসদ সচিবালয়ের সৌজন্যে

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।