চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে গাছের চারা ও বাঁশের খাঁচা বিতরণ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে গাছের চারা ও বাঁশের খাঁচা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ চত্বরে ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে এ গাছের চারা ও বাঁশের খাঁচা তুলে দেয়া হয়।  
চারা বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের পরিষদের নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শরীফুজ্জামান শরীফ। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক  ও জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।