স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলি মাসুদ জোয়ার্দার বাবুর আজ ২য় মৃত্যুবার্ষকী। ২০২৪ সালের ২১ জুলাই বর্ষিয়ান এ রাজনৈতিক নেতা মৃত্যুবরণ করেন। মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বাদ আছর চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন কবরস্থান মসজিদে আলি মাসুদ জোয়ার্দার বাবুর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলা বিএনপির পক্ষ থেকে আগামীকাল বুধবার দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আলি মাসুদ জোয়ার্দার বাবুর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া কামনা করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো শরীফুজ্জামান শরীফসহ বিএনপি নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলি মাসুদ জোয়ার্দার বাবুর আজ ২য় মৃত্যুবার্ষকী



