জীবননগর অফিস
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় জীবননগর প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা। এ সময় জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি রাষ্ট্র, একটি জেলা কিংবা একটি প্রতিষ্ঠানের ইতিবাচক অগ্রযাত্রার পাশাপাশি অনিয়ম-দুর্নীতির চিত্রও গণমাধ্যমের মাধ্যমে মানুষের সামনে উঠে আসে। তাই একটি দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, ‘জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর আমার প্রধান লক্ষ্য জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন নিশ্চিত করা। জেলার প্রতিটি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে ভারসাম্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব। কোনো ধরনের বৈষম্য বা দলীয় বিবেচনায় নয়, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দায়িত্ব পালন করতে চাই।’
তিনি আরও বলেন, ‘জীবননগর সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ উপজেলা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে সাংবাদিক সমাজের যৌক্তিক দাবি-দাওয়া ও পেশাগত উন্নয়নের বিষয়েও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার চেষ্টা করব।’
সংবর্ধিত অতিথি শরীফুজ্জামান শরীফ উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড এবং সাধারণ মানুষের সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, জীবননগরের সাংবাদিকরা সত্য ও বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থে গৃহীত ইতিবাচক উদ্যোগগুলোও যথাযথভাবে তুলে ধরবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈনউদ্দিন ময়েন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একলাছুর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মকছেদুর রহমান রিমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন বিশ্বাস, পেীর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঠান্ডুসহ দলীয় নেতৃবৃন্দ।
জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন হোসেনের সঞ্চালনায় সংবর্ধণা সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আতিয়ার রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, মোস্তাাফিজুর রহমান, জাহিদুল ইসলাম কাজল, মনিরুজ্জামান রিপন, ডিএম মতিয়ার রহমান, আহাম্মদ সগীর, আজিজুর রহমান, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, সজীব হোসেন, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, এমআই আতিয়ার, আব্দুল হাকিম, রফিকুল অনিক সিদ্দিকী তন্ময় প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফকে জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান



