চুয়াডাঙ্গার দলিল লেখক বুলবুল আহমেদের ইন্তেকাল

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক বুলবুল আহমেদ (বকুল) (৪৫) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের মরহুম আজিজুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি চুয়াডাঙ্গা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় হোগলডাঙ্গা মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।