স্টাফ রিপোর্টার
মিথ্যা তথ্য দিয়ে বাত ব্যথা রোগের চিকিৎসা ও বেশি দামে গ্যাস বিক্রি করায় দামুড়হুদার জয়রামপুর বাজারের দুই দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বুধবার দামুড়হুদা উপজেলার জয়রামপুর বাজারে অভিযান চালানো হয়। ৩ ঘন্টাব্যাপী অভিযানে চাল, ঔষধ ও বীজ প্রভৃতি তদারকি করা হয়। তদারকির সময় বেশি দামে গ্যাস বিক্রি ও দই-এ উৎপাদনে মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিলো না। এই কারনে মো: শাহ জালাল এর মেসার্স আলাউদ্দিন স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে বাত ব্যথা রোগের চিকিৎসা ও লাইসেন্স নবায়ন না থাকায় মো: ইমামুল হক এর মেসার্স মুনস্টার ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট দুই দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও আনসার ব্যাটিলিয়নের একটা টীম।
মিথ্যা তথ্য দিয়ে বাত ব্যথা রোগের চিকিৎসা ও বেশি দামে গ্যাস বিক্রি করায় জয়রামপুরের দুই দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা



