ডিঙ্গেদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারে দোকানের সাটার ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরের দিকে ডিঙ্গেদহ বাজারের চার রাস্তার মোড় নিকটবর্তি সজীব স্টোর নামক মুদির দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক মাসুদুর রহমান জানান গত সোমবার সারাদিন কেনা বেচা শেষে ক্যাশ ড্রয়ারে টাকা রেখে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। পরদিন মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখতে পায় সাটারে তালা মারা অবস্থায় সাটার ভেঙ্গে উচু করা। স্থানীয় লোকজনকে ডেকে দোকান খুলে ভিতরে দেখতে পাই ড্রয়ার নিচে পড়ে আছে। কিন্তু টাকা নেই এবং বেশ কিছু মালামাল নেই। মাসুদুর রহমান বলেন নগদ টাকা ও মালামালসহ প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে।
পরে ডিঙ্গেদহ বাজার কমিটির নেতৃবৃন্দ এসে পুলিশকে খবর দিলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি তদন্ত মোঃ হিমেল ও সরোজগঞ্জ ক্যাম্পের এ এস আই সদরুল আলম, এ এস আই ওয়াহেদ উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসপাশের সি সি টিভি ক্যামেরা ফুটেজ দেখেন। এ বিষয়ে জানতে চাইলে ওসি তদন্ত মোঃ হিমেল বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি সি সি টিভি ক্যামেরা ফুটেজ দেখে চোর চক্র সনাক্ত করে তাদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
ডিঙ্গেদহ বাজার কমিটির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন রুবেল বলেন চুরির ঘটনাটি দুঃখজন। আমরা দোকান পরিদর্শন করেছি এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি তারা আমাদের সাথে বসে চোর চক্র সনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন।
আলো ঝলমলে সদর রাস্তার পাশের দোকান সামনের সাটার ভেঙ্গে চুরি হবার ঘটনায় ডিঙ্গেদহ বাজারের ব্যবসায়ীরা অত্যন্ত দুশ্চিন্তা গ্রস্ত ও আতঙ্কিত। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ডিঙ্গেদহ বাজারের ব্যবসায়ী বৃন্দ।
ডিঙ্গেদহ বাজারে দোকানের সাটার ভেঙ্গে নগদ টাকাসহ মালামাল চুরি



