স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি প্রতিষ্ঠার ২৪ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ। এরপর চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। এনটিভি চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম মানি, বারের সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, দৈনিক খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচি , সিনিয়র সাংবাদিক এমএ মামুন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক ও জাসাস সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সাংবাদিক ইসলাম রকিবের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সাংবাদিক এম আব্দুল্লাহ। এরপর এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর শুভেচ্ছা পাঠ করেন সাংবাদিক ইসলাম রকিব। সমগ্র অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি মো. শরীফুজ্জামান শরীফ বলেন, আজকে সময় পেয়েছি মানুষের জন্য কিছু করার। তাই সময় বদলেছে এ সময় মানুষের পাশে থেকে কাজ করতে হবে উন্নয়নমুলক। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সমাজটাকে নতুন রুপে গড়তে হবে। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নমুলক কাজ করতে হবে। সবাইমিলে চুয়াডাঙ্গা জেলাকে গড়তে হবে। সবার সহযোগীতায় এই জনপদের জেলা চুয়াডাঙ্গাকে উন্নয়নমুখি করা সম্ভব। এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষ্যে শুভেচ্ছা জানায়। আগামীতে সত্যের সন্ধানে এনটিভির পথচলা অবিচল থাকুক। সাংবাদিক রাজনৈতিকসহ সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে এই চুয়াডাঙ্গা জেলা গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী বলেন, তিনি নিয়মিত এনটিভি অনলাইনের বিভিন্ন প্রতিবেদন অনুসরণ করেন। তিনি এনটিভির স্টোরি টেলিং ও সংবাদ উপস্থাপনার প্রশংসা করে বলেন, এনটিভি অনলাইনের প্রতিবেদন ও উপস্থাপনা তাঁর কাছে অত্যন্ত উপভোগ্য এবং মানসম্মত বলে মনে হয়।
প্রসঙ্গত : ২০০৩ সালের ৩ জুলাই এনটিভির পথচলা শুরু হয়। সেই থেকে বিভিন্ন রিয়েলিটি শো, গেমস শো ও সংবাদ প্রচার করে আসছে। মিশ্র্য ঘরানার এ চ্যানেলটিতে শুরু থেকেই রফিকুল ইসলাম প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।



