গাংনীর সহড়াতলা সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা বিজিবি ও স্থানীয়দের বাধায় ফিরিয়ে নিলো বিএসএফ

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করেও বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ব্যার্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ| বৃহস্পতিবার ভোরে সহড়াতলা গ্রামের সীমান্ত থেকে বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা ভারতীয় সীমানায় ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে|
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার ব্রজনাথপুর গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪২-এর ৫এস ও ৬এস-এর মধ্যবর্তী মাঠে সহড়তলা সীমান্ত দিয়ে নারী পুরুষসহ ১০ জন প্রবেশ করে| ভারতীয় বিএসএফ কাটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়| তারা শহড়াতলা গ্রাম থেকে গন্তব্যে যাওয়ার সময় স্থানীয়রা বাধা দেয়| এসময় নারীসহ ১০ জন ভারতীয় কাটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয়| বর্তমানে তারা সীমান্তে ভারতীয় ভূখণ্ডে মাঠের মধ্যে অবস্থান করছে| বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে বলে বিজিবির একটি সুত্র জানিয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।