স্টাফ রিপোর্টার
দর্শনা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে| গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন| আটককৃতরা হলো দর্শনা শান্তিনগর এলাকার ইমাদুলের ছেলে মো. দিপু (৪০), মজিবর রহমানের ছেলে মো. আরিফুর ইসলাম (৩৫) ও আকরাম মোল্লার ছেলে মো. আজিজুল হাকিম শিমুল (৩৩)|
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে শান্তিনগর এলাকার মো. দিপু (৪০), মো. আরিফুর ইসলাম (৩৫) ও মো. আজিজুল হাকিম শিমুলকে (৩৩) গ্রেফতার করা হয়| অভিযানকালে মো. দিপুর কাছ থেকে ৫০ গ্রাম, মো. আরিফুর ইসলামের কাছ থেকে ২০ গ্রাম এবং মো. আজিজুল হাকিম শিমুলের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়| উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ ৮০ গ্রাম|
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. দিপুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, মো. আরিফুর ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. আজিজুল হাকিম শিমুলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন|
দর্শনায় গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতারবিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান



