স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬২২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার বিকাল চারটায় পরিষদের নিজ¯^ কার্যালয়ে অনুষ্ঠাে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন গোলাম কবীর মুকুল|
অনুষ্ঠানে ¯^রচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, জি এম জোয়ার্দার, আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, আবু নাসিফ খলিল, খালেকুজ্জামান, হুমায়ুন কবীর, গোলাম কবীর মুকুল, আনছার আলী, পূর্ণিমা সাহা | পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, সরদার আলী হোসেন, মো: তৌহিদ হোসেন, আবু নাসিফ খলিল, হুমায়ুন কবীর, আনছার আলী|
সবশেষে সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬২২তম পর্বের সফল সমাপ্তি ঘটে| চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন|
সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর “পদধ্বনি” অনুষ্ঠিত



