আলমডাঙ্গার নাগদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসুচি পালিত

স্টাফ রিপোর্টার
“জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামী নিরাপত্তা” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আলমডাঙ্গা উপজেলার নাগদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে| গতকাল বুধবার দুপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের সহযোগিতায় আত্মবিশ্বাস কর্তৃক বাস্তবায়িত  প্রকল্পের আওতায় “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, নগদহে পরিবেশ ক্লাব ও আত্মবিশ্বাস-এর আয়োজনে ওই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ আবু হামজালা বাবু| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগদহ পরিবেশ ক্লাবের সভাপতি মোঃ একলাসুর রহমান| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট  প্রকল্পের ফোকাল পার্সন মোঃ রফিকুল হাসান জোয়ার্দার সরেশ,  প্রজেক্ট ম্যানেজার ডা. খন্দকার শাওন হাসনাত, সমাজসেবক বিএনপি নেতা কমল, শিক্ষক বকুল প্রমূখ | এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচিতে  স্মার্ট  প্রকল্পের অন্যান্য কর্মকর্তা, নাগদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশ ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন|
আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণের গুরুত্ব এবং টেকসই উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরেন বক্তারা| বক্তারা পরিবেশ রক্ষায় সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান| অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশ ক্লাবের সদস্য ও স্মার্ট  প্রকল্পের উপকারভোগীসহ মোট ৭০ জন অংশগ্রহণ করেন| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজমুল হোসেন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।