দামুড়হুদা অফিস
দামুড়হুায় আবুজার গিফারী রাজ মাহমুদ (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ|
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার কালীয়াবকরী গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়| আটক আবুজার গিফারী রাজ মাহমুদ কালীয়াবকরী গ্রামের নাজিম উদ্দীন এর ছেলে ও উপজেলার নতিপোতা ইউনিয়ন ছাত্রলীগের রার্নিং কমিটির সভাপতি
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ& উদ্দিন জানান আবুজার গিফারী রাজ মাহমুদ দেশের ¯^াধীননতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের সক্রিয় কর্মী ও নতিপোতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি| সে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর একজন এজহার ভূক্ত আসামি| এ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে|
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ রয়েছে এবং তাকে গতকালই আদালতে পাঠানো হয়েছে| পাশাপাশি এ ধরনের অভিযানে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি|
দামুড়হুদায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা আটক



