চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ  রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মোসাম্মৎ জেসমিন আরা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে জেসমিন আরা খাতুন বলেন, মাদক শুধু নিজেকে ধ্বংস করে না,মাদক ধ্বংস করে এবাটি পরিবার- পরিজন, প্রতিবেশীর সুনাম নষ্ট করে। বর্তমান আইন-শৃংখলার যে  ডিজিটালাইজেশন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেখানে কোন শিক্ষার্থী বা যে কেউ একবার মাদক সেবনের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলে। তাকে আর পুলিশ থানা থেকে কোন এনওসি দেওয়া যাবে না। বিদেশ যাত্রা, বিভিন্ন বাহিনী ও সিভিলে চাকুরীর ক্ষেত্রেও এখন থেকে ডোপ টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হচ্ছে। ডোব টেস্টে উত্তীর্ণ না হতে পারলে দেশীয় চাকরির পাশাপাশি বাইরের কোন দেশে চাকুরী করা বা খন্ডকালীন থাকার কোন সুযোগ থাকবে না।  
এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মনিরুজ্জামান, চুয়াডাঙ্গার চারটি উপজেলার বাছাইকৃত ৭টি শিক্ষা  প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।