জীবননগরে এসকাফ সিরাপসহ যুবক আটক

জীবননগর অফিস
জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবক তাছিম হোসেন ওরফে আকাশ (৩০)। তিনি জীবননগর উপজেলার হরিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার একটি দল সন্ধ্যা ৬টার দিকে জীবননগর বাসস্ট্যান্ডের নিউ মডার্ন এক্সপ্রেস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক অবস্থায় থাকা তাছিম হোসেনকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৪৮ বোতল ভারতীয় অবৈধ নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।