চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও জমা প্রদান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও জমা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার  নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবুর কাছে মনোনয়নপত্র জমা দেন। ২০২৬/২০২৭ মেয়াদে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ১৫ টি পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
প্রার্থীরা হলেন সভাপতি পদে মইন উদ্দীন মইনুল ও সাধারণ সম্পাদক পদে ওয়ালিউল আকরাম সুজন মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন। নির্বাচনে সহ-সভাপতি পদে এম এম শাহজাহান মুকুল ও মোঃ এম এ বারী মনোনয়নপত্র জমা দেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইমরান উল আহম্মদ ও একলাচুর রহমান কাজল মনোনয়নপত্র জমা দেন। কার্যনির্বাহী সদস্য পদে সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, জুলফিকার আলী মুকুল, আকসিজুল ইসলাম রতন, আসম আব্দুর রউফ, ওয়াহেদুজ্জামান বুলা, রফিকুল ইসলাম, আফজালুল হক, কাজী সামসুল হক জুয়েল ও সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মোঃ বদিউজ্জামান ও অ্যাডভোকেট আহসান আলী। গত ১ জুন চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির ২০২৬ তফশিল ঘোষণা করা হয়। আগামী ২৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনের ১৫ টি পদের বিপরীতে আর কোন মনোনয়নপত্র জমা হয়নি। চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সদস্য সংখ্যা ৯৫ জন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।