চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাসব্যাপী ফুটবল  প্রশিক্ষণের  সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।   চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচীর আওয়তায় ওই প্রশিক্ষণ কর্যক্রম অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার  বেলা সাড়ে ১১ চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এনডিসি আলাউদ্দিন আল-আজাদ। তিনি বলেন প্রশিক্ষণ লব্ধ জ্ঞান  কাজে লাগিয়ে চুয়াডাঙ্গার ফুটবল  অঙ্গনকে অনন্য উচ্চতায়  তুলে ধরতে হবে।
চুয়াডাঙ্গা জেলা  ক্রীড়া অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন চুয়াডাঙ্গা  জেলা ক্রীড়া সংস্থার সদ্য নির্বাচিত সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি, সাবেক ফুটবলার বাবু মুন্সী, ক্রীড়া সংগঠক সোহেল আহমেদ মালিক সুজন, জুয়েল মাহমুদ, মতিউর রহমান মিশর  প্রমূখ। মাসব্যাপী অনুষ্ঠিত এ ফুটবল প্রশিক্ষণে ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ প্রদান করেন চুয়াডাঙ্গা ফুটবল একাডেমীর কোচ পরিচালক তরিকুল ইসলাম তরু।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।