স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জামায়াতের মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের হল রুমে মজলিসে শুরার অধিবেশন শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সুরা হাসরের ১৮নং আয়াতের উপর দারসুল কুরআন পেশ করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। এরপর স্ব স্ব বিভাগীয় দায়িত্বশীলগণ তাদের বার্ষিক পরিকল্পনা ও বাজেট পেশ করেন।
সভাপতির বক্তব্যে জামায়াতের জেলা আমির চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন বলেন, একজন ইয়াতিমকে লালন পালন করতে পারলে তিনি সমাজের বোঝা থেকে মুক্ত হবেন। তিনি নিয়মিত দায়িত্বশীলদেরকে গ্রাম গঞ্চে পরিস্কার পরিচ্ছন্নতা রাখার উপর গুরুত্ব আরোপ করেন। আমাদের সময় দানের ৫০% দাওয়াতী কাজে আত্মনিয়োগ করতে হবে।
তিনি কুরআনের দৃষ্টান্ত উপস্থাপন করে বলেন, মুসলমান থাকা অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। তিনি নারী পুরুষ মজলিসে শুরা সদস্যদেরকে নসিহত করতে যেয়ে বলেন, আমরা মায়ের পেট থেকে যেমনভাবে দুনিয়ায় এসেছি, আবার মৃত্যুর সময় যেন নিষ্পাপ হয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারি।
বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় আগামী স্থানীয় নির্বাচনে সকলকে কাঁধে কাঁধ রেখে কাজ করার আহবান জানান। বার্ষিক রিপোর্ট পেশ করেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। ব্যবসা ও চেম্বার বিভাগের রিপোর্ট পেশ করেন সহকারি সেক্রেটারী আব্দুল কাদের, অর্থ বিভাগের রিপোর্ট পেশ করেন জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, প্রশিক্ষণ (তারবিয়াত) বিভাগের রিপোর্ট পেশ করেন জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, সমাজ কল্যাণে বিভাগের রিপোর্ট পেশ করেন আলতাফ হোসাইন, প্রচার ও মিডিয়া বিভাগের রিপোর্ট পেশ করেন মফিজুর রহমান জোয়ার্দ্দার, মানবসম্পদ বিভাগের রিপোর্ট পেশ করেন কায়ুম উদ্দিন হিরোক, শ্রম বিভাগের রিপোর্ট পেশ করেন মহসিন আলী, যুব বিভাগের রিপোর্ট পেশ করেন নূর মোহাম্মদ হোসাইন টিপু, তালিমুল কুরআন বিভাগের রিপোর্ট পেশ করেন মাওলানা মহিউদ্দিন ও ওলামা বিভাগের রিপোর্ট করেন মাওলানা ইসমাইল হোসেন।
চুয়াডাঙ্গার বেগনগরে জামায়াতের মজলিসে শুরার অধিবেশনে রুহুল আমিন এমপি



