জীবননগরে জমে উঠেছে আমের বাজার, বোম্বাই-হিমসাগর জাতের আমের সরবরাহ বাড়লেও বেচা-কেনা কম

জীবননগর অফিস:


জৈষ্ঠ্যের খরতাপে জীবননগরে জমে উঠেছে আমের বাজার| হিমসাগর, তিলে বো¤^াই, গোপালভোগসহ বিভিন্ন আঁটির আমের বিপুল সমারোহ ঘটেছে আম বাজারে| ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকে প্রতিদিন হাজার হাজার মন আম ক্রয় করছেন| সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে আম বেচা-কেনা| বিভিন্ন এলাকার চাষিরা বাগান থেকে আম সংগ্রহ কওে জীবননগর ফল বাজারে নিয়ে আসছে|
সরজমিনে জীবননগরের পেয়ারাতলা, আন্দুলবাড়িয়া ও হাসাদাহ ফলের আড়ৎ ঘুরে দেখা গেছে, বিভিন্ন জাতের আমে ভরে গেছে ফলের বাজার| কৃষকেরা নিজেদের বাগান থেকে আম সংগ্রহ করে পাখিভ্যান, করিমন, আলমসাধু, পাওয়ারট্রলি, পিক-আপ সহ বিভিন্ন যানবাহনে আম নিয়ে ফল বাজারে আসছেন| পাইকারি ক্রেতারা দরকষাকষি করে আম ক্রয় করছেন| কেউ আবার বাড়িতে অথবা আত্মীয় ¯^জনদের উপহার দেওয়ার জন্য আম নিচ্ছেন| তবে বাজারে হিমসাগর জাতের আম সবচেয়ে বেশি দেখা গেছে| আমের মৌসুম পুরোদমে শুরু হলেও বেচা-কেনা সেভাবে বৃদ্ধি পাইনি বলে ব্যবসায়ীরা জানিয়েছেন| আম বাজারে হিমসাগর জাতের আম আকার ও রঙ অনুযায়ী ১৪০০ থেকে ১৬০০ টাকা মন বিক্রি হচ্ছে| তিলে বো¤^াই আম ১০০০ থেকে ১২০০ টাকা মন বিক্রি হচ্ছে| তাছাড়াও বিভিন্ন আটির আম বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা মন|
পেয়ারাতলা ফল বাজারে আন্দুলবাড়িয়া ফল ভান্ডারের ¯^ত্বাধিকারী বক্তিয়ার ফিরোজ বলেন, বাজারে এখন সবচেয়ে বেশি হিমসাগর জাতের আম এসেছে| এগুলো ১৪০০ টাকা থেকে ১৬০০ টাকা মন বিক্রি করছি| আম্রপালি, মল্লিকা জাতের আমগুলো আরও কয়েকদিন পরে বাজারে আসবে| বাজারে আম আসলেও ক্রেতার সংখ্যা অনেক কম| আশা করছি ঈদের পর থেকে বেচা-কেনা আরও বাড়বে| মামা-ভাগ্নে ফল ভান্ডারের ম্যানেজার সম্রাট হোসেন জানান, কৃষেকেরা বাগান থেকে আম সংগ্রহ করে আড়তে নিয়ে আসে| আমরা মধ্যস্থতাকারী হিসেবে আমগুলো বেপারীদের কাছে বিক্রি করে দিই| চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলার আম সংগ্রহের তারিখ একই দিনে হওয়ার কারনে অনেক বেপারী এখন সাতক্ষীরা বাজারে আম কিনছে| আম সংগ্রহের তারিখ আগে-পিছে করে দিলে এখানে অনেক ক্রেতার সমাগম হতো|
আম বিক্রি করতে আসা মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের সবুজ হোসেন বলেন, প্রথম দিকে আমের মুকুল অনেক বেশি দেখা দিলেও ˆবরী আবহাওয়ায় অনেক গুটি নষ্ট হয়ে গেছে| যার কারনে আমের ফলন অনেক কম হয়েছে| তাছাড়া সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ার কারনে আমের পরিচর্যার খরচ অনেক বেড়ে গেছে| কিন্তু সেই তুলনায় আমের দাম বৃদ্ধি পাইনি| আজ ২০ মন হিমসাগর জাতের আম ফল বাজারে নিয়ে এসেছি| এখনো বিক্রি হয়নি| ঢাকা থেকে আম কিনতে আসা ফজলু বেপারী বলেন, জীবননগরে ফল বাজারে অনেক আম আমদানি হয়| কৃষকেরা এজেন্টদের কাছে আম রাখে| সেখান থেকে আম কেনা হয়| এবছর আমের বাজার মোটামুটি ভালো হবে মনে করছি| চুয়াডাঙ্গা জেলা প্রশাসন গত ১৩ মে গাছ থেকে আম সংগ্রহের অনুমতি প্রদান করেন| অনুমতি পাওয়ার পর থেকে জমতে শুরু করে জীবননগরের আমের বাজার|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।