দামুড়হুদার ডুগডুগি এলাকায় ৫টি সোনারবার সহ বাপ্পী নামের এক চোরাকারবারী আটক

স্টাফ রিপোর্টার:


দামুড়হুদার ডুগডুগি এলাকায় ৫টি সোনারবার সহ বাপ্পী (২৭) নামের এক চোরাকারবারীকে আটক করা হয়েছে| গতকাল রবিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে| এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫টি ¯^র্ণের বার ও ১টি মোটরসাইকেল| আটক বাপ্পী দর্শনা পৌর এলাকার শ্যামপুর পাইপঘাট পাড়ার মৃত আবু সিদ্দিকের ছেলে|
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোঃ নাজমুল হাসান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের একটি টহল দল ডুগডুগি কলোনিপাড়া এলাকায় অবস্থান নেয়| এ সময় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় তাকে থামার সংকেত দেয়া হয়| তিনি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন|
পরে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে ৬০০ গ্রাম ওজনের ৫টি ¯^র্ণের বার উদ্ধার করা হয়| যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা| প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবির জানান, ¯^র্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন|
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিকেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান| উদ্ধারকৃত ¯^র্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে| এছাড়া আটক আসামিসহ জব্দকৃত মোটরসাইকেলটি দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।