তিতুদহ প্রতিনিধি
দীর্ঘ এক সপ্তাহ বন্ধ থাকার পর চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের গেট খুলে দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র| তবে প্রশাসনের সেই উদ্যোগ বেশিক্ষণ স্থায়ী হয়নি| গেট খোলার মাত্র পাঁচ মিনিটের মাথায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী আবারও ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেন| এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| গতকাল শনিবার সকাল ১০টার দিকে ইউএনও তিথি মিত্র নিজে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে তালা খুলে দেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন| এসময় তিনি ইউনিয়ন পরিষদের ¯^াভাবিক কার্যক্রম চালুর আহ্বান জানান| কিন্তু তিনি স্থান ত্যাগ করার কিছুক্ষণ পরই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পুনরায় গেটে তালা ঝুলিয়ে দেন| পরে তারা নতুন প্রশাসক নিয়োগের দাবিতে বক্তব্য দেন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে|
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলীকে হাইকোর্ট পুনরায় দায়িত্বে বহালের নির্দেশ দেন| এ খবর প্রকাশের পর থেকেই ইউনিয়ন পরিষদের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু হয়| স্থানীয় একটি পক্ষ চেয়ারম্যানের দায়িত্বে ফিরে আসার বিরোধিতা করে আসছে|
এ বিষয়ে তিতুদহ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী খলিলুর রহমান বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকার সাধারণ মানুষের ওপর নানা ধরনের অত্যাচার করেছে| আমরা সেই দলীয় লোকজনকে আবার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ স্থানে বসতে দিতে পারি না|
অন্যদিকে ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাফিজুর রহমান বলেন, রাজনৈতিক কারণে এলাকার সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন| জন্মনিবন্ধন, প্রত্যয়নপত্র, চাকরির আবেদনসহ নানা কাজে মানুষ ভোগান্তিতে পড়েছেন| বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে|
এ বিষয়ে ইউএনও তিথি মিত্র বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমি নিজে গিয়ে তালা খুলে দিয়েছিলাম| পরে আবার কারা তালা দিয়েছে, সেটিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে|
স্থানীয় বলছে, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক| দ্রুত প্রশাসনিক সমাধানের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ¯^াভাবিক করার দাবি জানিয়েছেন তারা|



