মেহেরপুর অফিস
মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ মে) সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসাইন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক প্যারেন্টিং ও কনসালটেন্ট ডঃ আহসান হাবিব ইমরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য
ডঃ মাওলানা সামিউল উল ফারুকী, অঞ্চল টিম সদস্য ও কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমীর মোঃ এডভোকেট রুহুল আমীন। মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদের সদস্য নাজমুল হুদা, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহাবুবু উল আলম, মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন। উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা, গাংনী উপজেলা আমীর রবিউল ইসলাম, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, গাংনী উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, মুজিবনগর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ খাইরুল বাশারসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, আমরা কি দেখলাম নির্বাচনের পরে একটি দল ক্ষমতায় বসলো সংসদ শুরু হল। তারপরেই লক্ষ্য করলাম বিগত স্বৈরাচার সরকারের ১৫ বছরের যেভাবে দেশ চালিয়েছে বর্তমান সরকার সেই সরকারের মতই শুরু করেছে। টেন্ডারবাজ বললে ওনাদের গায়ে লাগে, চাঁদাবাজ বললে ওনাদের গায়ে লাগে, বিগত সরকার যে কাজটা করতো বর্তমান সরকার সেই কাজই করছে।
প্রধান অতিথি রামিশার সম্বন্ধে বলেন বিষয়টি সারা দেশের মানুষকে কাঁদিয়ে দিয়েছে। বাংলাদেশের এমন কোন মা, বাবা নেই সেই মেয়েটার জন্য চোখের পানি ফেলেনি। জামায়াতে ইসলামী দায়িত্বশীল সাংগঠন হিসাবে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছেন। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে সাধারণ মানুষ ডাকে শিলং মন্ত্রী আমরা বলি শরবত মন্ত্রী। শরবত মন্ত্রী তিনি জামায়াত উদ্দেশ্যে বললেন জামায়াতে ইসলামী যে বিচার চাচ্ছে সে বিচার হচ্ছে মধ্যযুগীয় বিচার। আমরা ধিক্কার জানাই। এই কথা বলার জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এই কালচার বন্ধ করতে হবে। দোষীদের বিচার করতে হবে। তাহলে এই ধরনের অপরাধ করতে সাহস পাবে না। গতকাল ঝিনাইদহে জুম্মার নামাজ শেষে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে, আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এ ঘটনায় দোষীদের বিচারকার্য সম্পন্ন করতে হবে।
তিনি আরো বলেন আমাদেরকে আপনারা গুপ্ত বলেন ১৭ বছর কই ছিলেন বাংলাদেশের মানুষ জানে না। আপনি কোথায় ছিলেন ২৪ এর গণঅভুত্থান না ঘটলে, বাংলাদেশে আসতে পারতেন না, আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর করত না এবং আপনার আম্মা বেগম খালেদা জিয়ার জানাজাতে ও অংশগ্রহণ করতে দিত না ওই স্বৈরাচার সরকার।
বিধায় আপনাকে মনে রাখতে হবে বাংলার মানুষ জীবন দিতে পারে কিন্তু অন্যায় অত্যাচার মেনে নিতে পারে না।



