আলমডাঙ্গায় হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ, জুম্মার দিনে নতুন পরিচয়ে চন্দন কুমার

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা চন্দন কুমার স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে ুআব্দুল্লাহ আল আনাস”। গতকাল শুক্রবার ২২ এ মে বাঁশবাড়িয়া জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মুফতি গোলাম মুকতাদির তাকে কালিমা তাইয়্যিবা ও কালিমা শাহাদাত পাঠ করান। পরে তিনি নতুন মুসলিম আব্দুল্লাহ আল আনাসের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

জানা যায়, প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজ ইচ্ছা ও স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন চন্দন কুমার। ইসলাম গ্রহণের পর শুক্রবার নিজ গ্রামের মুসল্লিদের সঙ্গে প্রথমবারের মতো পবিত্র জুমার নামাজ আদায় করেন তিনি। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জুমার নামাজের খুতবায় মুফতি গোলাম মুকতাদির ইসলামের শান্তি, সৌন্দর্য ও মানবতার বাণী তুলে ধরেন। তিনি বলেন, ইসলামে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা দেওয়া হয়েছে এবং নতুন মুসলিম ভাইয়ের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।

স্থানীয় মুসল্লিরা বলেন, ুস্বেচ্ছায় ইসলাম গ্রহণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আল্লাহ যেন তাকে ইসলামের পথে অটল রাখেন এবং সুন্দর জীবন দান করেন।”

ইসলাম গ্রহণের এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় ও সামাজিকভাবে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।