জীবননগরে চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

জীবননগর অফিস:


জীবননগরে চলতি বোরো মৌসুমে সরকারি মূল্যে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে| গতকাল বুধবার বেলা ১২ টার দিকে জীবননগর খাদ্য বিভাগের আয়োজনে এটি উদ্বোধন করা হয়| বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল|
এসময় তিনি বলেন, জীবননগর উপজেলায় যে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের কমিটি আছে সভার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি সরাসরি কৃষকদের মধ্য থেকে আমরা ধান ও চাল সংগ্রহ করবো| সেটা উন্মুক্ত লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে| কৃষি অফিস থেকে তালিকা পাওয়া মাত্রই আমরা লটারির কার্যক্রম শুরু করবো| সর্বোচ্চ ¯^চ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে লটারি করা হবে|
জীবননগর ফুড অফিসার আব্দুল হামিদ বলেন, চলতি মৌসুমে ৪৯ টাকা কেজি দরে মোট ৭ হাজার ৮শত ৮৬ টন চাল সংগ্রহ করা হবে এবং ৩৬ টাকা কেজি দরে মোট ৭ শত ৩৯ টন ধান সংগ্রহ করা হবে| উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় ডিলার, মিল ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।