সরোজগঞ্জ ভান্ডারদহে বজ্রপাতে গরুর মৃত্যু, মালিক দিশেহারা

সরোজগঞ্জ প্রতিনিধি :


চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ভান্ডারদহ এলাকায় বজ্রপাতে গোয়াল ঘরে একটি গরুর মৃত্যু হয়েছে| গতকাল মঙ্গলবার গভীর রাতে প্রায় ঘন্টাব্যাপী বজ্রপাতে গরুটি মারা যায়| এ ঘটনায় গরুর মালিক কৃষক বাবুল দিশেহারা হয়ে পড়েছে| গরুটি বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা|
জানা গেছে, চুয়াডাঙ্গার ভান্ডারদহ গ্রামের শামসুদ্দিনের ছেলে বাবুল হোসেন প্রতিবছরের ন্যায় এবারও দুটি গরু মোটাতাজা করন করেছিলো| বাবুল হোসেন জানান, গরুটি কোরবানী দিবে বলে এক ব্যক্তি ১ লাখ ৫৫ হাজার টাকায় কিনে নিয়েছিলেন| তবে গতকাল দিবাগত রাতে বেপরোয়া বজ্রপাতে গোয়াল ঘরে থাকা দুইটি গরুর মধ্যে একটি গরু হঠাৎ মারা যায়| তিনি আরও বলেন, গরুটি মারা যাওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি| এতে আমি বড় ধরনের আর্থিক ক্ষতির সন্মুখিন হয়েছি|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।