গলাই দড়ি দিয়ে জীবননগরে ঘর জামাইয়ের আত্মহত্যা

জীবননগর অফিস


গলাই দড়ি দিয়ে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের ঘর জামাই অন্তর ইসলাম (২৫) আত্মহত্যা করেছে| গতকাল শনিবার সকালে আত্নহত্যার ঘটনা ঘটে| পুলিশ লাশ উদ্ধার করে জীবননগর থানা হেফাজতে রেখেছে|
পারিবারিক সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা গ্রামের মো. আশিনুর ইসলামের পুত্র অন্তর ইসলাম| প্রায় ৪ বছর আগে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের জামাল উদ্দিনের কন্যা পূর্ণিমার সাথে বিয়ে হয়| বিয়ের পর অন্তর ঘর জামাই হিসেবে শ^শুর বাড়িতে থেকে যায়| শ^শুর বাড়ির পাশে একটি ঘরে স্ত্রীকে নিয়ে সংসার শুরু করে| রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ শুরু করে|
অন্তরের শ^াশুড়ি আসমা খাতুন জানান, সকালে মেয়ের সাথে কথাকাটাকাটি হয়| মেয়েকে বলে “তোমাকে রেখে আমি আমার মায়ের কাছে চলে যাবো|” পূর্ণিমা অসুস্থ্য তার চিকিৎসার জন্য ৪শত টাকা তাকে দেয়| আসমা খাতুন আরো জানান, অন্তর বিভিন্ন ধরনের নেশা করতো| স্ত্রীর সাথে রাগারাগির এক পর্যায়ে বটি দিয়ে অন্তর নিজের শরীরে কোপ মারে| বটির কোপে বাম হাত কেটে যায়| রাগারাগির পর বাড়ি থেকে বের হয়ে যায় অন্তর| পরে লোক মারফতে জানতে পারি কাটাপোল স্মশানে গাছে গলাই দড়ি দিয়েছে| ঘটনাটি বেলা ১১টার দিকে সংঘটিত হয়েছে|
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে বেলা ৩টার দিকে লাশ থানায় নিয়ে আসে| জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ জানান, লাশের ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।