মেহেরপুরে অনলাইন জুয়ার চার এজেন্ট গ্রেফতার

মেহেরপুর অফিস


মেহেরপুরে অনলাইন জুয়া ও অবৈধ ই-ট্রানজেকশন চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে রাফসান জনি রিপন (৩২) সহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)| শুক্রবার রাতভর মেহেরপুর সদর ও গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়| জেলা গোয়েন্দা পুলিশের (ওসি ডিবি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গ্রেফতার হওয়া অন্যরা হলেন- ফাহাদ হাসান জুনায়েদ (১৯), বায়েজিদ ডালিম (৩০) ও রকিবুল ইসলাম (৩৫)|
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তাদের কাছ থেকে কয়েকটি স্মার্টফোন জব্দ করা হয়| জব্দ করা মোবাইল ফোনগুলো প্রাথমিকভাবে পরীক্ষা করে অনলাইন জুয়ার একাধিক অ্যাকাউন্ট, ই-মেইল আইডি এবং ইরহধহপব অ্যাপের মাধ্যমে অবৈধ ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের| প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের সঙ্গে জড়িত থাকার কথা ¯^ীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ| এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর আওতায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।