কার্পাসডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় বই বিতরণ

কার্পাসডাঙ্গায় প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ধর্মীয় বই বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কার্পাসডাঙ্গা ইসলামী প্রি-ক্যাডেট বেবি টিচিং সেন্টার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। হাজী ফিরোজা রশিদ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক মাওলানা আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান ও বিদ্যালয়ের অধ্যক্ষ বেগম রোকেয়া খাতুন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক ও ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। কোমলমতি শিশুদের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি অভিভাবকরাও যেন সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে পারেন—সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।