দামুড়হুদায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতাবৃদ্ধি মূলক ওয়ার্কশপ

দামুড়হুদা অফিস
দামুড়হুদায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতাবৃদ্ধি মূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টার সময় বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার আয়োজনে ও সোনালী ব্যাংক পিএলসি দর্শনা শাখার সহযোগিতায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক পিএলসি শাখা, প্রিন্সিপাল অফিস চুয়াডাঙ্গার ডেপুটি ম্যানেজার জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উপ-পরিচালক আসলাম হোসেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উপ-সহকারী পরিচালক গোলাম ফজলে রাব্বী রনি, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন
সোনালী ব্যাংক পিএলসি দামুড়হুদা ও দর্শনার শাখার কর্মকর্তাবৃন্দ, রুপালী ব্যাংক দামুড়হুদা শাখার কর্মকর্তাবৃন্দ, কৃর্ষি ব্যাংক দামুড়হুদা শাখার কর্মকর্তাবৃন্দ, জনতা ও অগ্রনী ব্যাংক দর্শনা শাখার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক ও এনজিওর প্রতিনিধিবৃন্দ।
ওয়ার্কশপে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য জাল নোট কেমন হতে পারে মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে বড় পর্দায় স্যালাইট শো আকারে উপস্থাপন করা হয় এবং আগামী কোরবানি ঈদ সামনে রেখে স্বাস্থ্য আঞ্চলিক পশু হাটগুলোতে জনসচেতনতা বৃদ্ধি মূলক প্রচার প্রচারণা চালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।